১. ভূমিকা
এই শর্তাবলী (“শর্ত”, “পরিষেবার শর্তাবলী”) ক্যাশ টেবিল (Cash Table) নামক ক্লাউড-ভিত্তিক SaaS পয়েন্ট অফ সেল (POS) সফটওয়্যার ব্যবহারের সমস্ত নিয়ম, সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতা নির্ধারণ করে।
আপনি আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার বা যেকোনো পরিষেবা ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে আপনি এই নীতিমালা ও শর্তাবলীতে সম্মতি দিয়েছেন। যদি আপনি এ নীতিমালা বা শর্তাবলীর সঙ্গে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার বা পরিষেবা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২. সাবস্ক্রিপশন ও পেমেন্ট নীতি (Subscription and Payment Policy)
- ক্যাশ টেবিল একটি মাসিক সাবস্ক্রিপশন ভিত্তিক পয়েন্ট অফ সেল (POS) সফটওয়্যার।
- সমস্ত পেমেন্ট কেবলমাত্র bKash Pay Bill ও আমাদের ওয়েবসাইটে অনুমদিত পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে গ্রহণ করা হয়।
- সাবস্ক্রিপশন ফি নির্ধারিত সময়ের আগে বা সময়মতো পরিশোধ করতে হবে। ফি প্রদান না করলে অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হতে পারে।
- একবার ফি পরিশোধ সম্পন্ন হলে তা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
- সাবস্ক্রিপশন বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহারকারীকে আগেই Cash Table টিমকে অবহিত করতে হবে।
৩. ব্যবহার নীতি (Usage Policy)
- সফটওয়্যারটি শুধুমাত্র বৈধ ব্যবসায়িক ব্যবহারের জন্য; অবৈধ, প্রতারণামূলক বা অনৈতিক কাজে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
- ব্যবহারকারীর লগইন আইডি ও পাসওয়ার্ড সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপনীয়; অন্য কারও সাথে শেয়ার করা যাবে না।
- সফটওয়্যার হ্যাকিং, কোড কপি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, বা অননুমোদিত প্রবেশের চেষ্টা করলে অ্যাকাউন্ট অবিলম্বে স্থগিত বা বাতিল করা হবে।
- সফটওয়্যার কোনো রাজনৈতিক, অপরাধমূলক, বা বিদ্বেষমূলক কাজে ব্যবহার করা যাবে না।
৪. ডেটা সংরক্ষণ ও ব্যাকআপ নীতি (Data Storage & Backup Policy)
- ব্যবহারকারীর অ্যাকাউন্টে সংরক্ষিত সকল তথ্য ব্যবহারকারীর নিজ দায়িত্বে থাকবে।
- Cash Table Team নিয়মিত ডেটা ব্যাকআপ রক্ষণাবেক্ষণ করে, তবে ব্যবহারকারীর ভুল, অবহেলা বা ইচ্ছাকৃত ডেটা মুছে ফেলার ক্ষেত্রে কোম্পানি দায়ী নয়।
- ব্যবহারকারী যদি ভুলবশত মুছে ফেলা ডেটা পুনরুদ্ধারের জন্য সহায়তা চান, তাহলে ডেটা রিকভারি সার্ভিস ফি প্রযোজ্য হবে।
- পুনরুদ্ধার অসম্পূর্ণ বা ব্যর্থ হলে Cash Table কোনো দায় বহন করবে না।
- অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল হলে ডেটা সর্বোচ্চ ১৪ কার্যদিবস সংরক্ষিত থাকবে, এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে যা কোনো অবস্থায় পুনঃব্যবহারযোগ্য হবে না।
৫. সেবার সীমাবদ্ধতা (Service Limitations)
- সার্ভার সমস্যা, টেকনিক্যাল সমস্যা, ইন্টারনেট বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট, বা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে সেবা বিঘ্নিত হলে Cash Table কোনো দায়ভার বহন করবে না।
- ব্যবহারকারীর হার্ডওয়্যার, চার্জার বা নেটওয়ার্ক সমস্যার জন্য কোম্পানি দায়ী নয়।
- সফটওয়্যার আপডেট, রক্ষণাবেক্ষণ, বা সিকিউরিটি মেইনটেন্যান্স চলাকালীন সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
- সিস্টেম ডাউনটাইমের জন্য ক্ষতিপূরণের কোনো দাবি গ্রহণযোগ্য নয়।
৬. অ্যাকাউন্ট স্থগিত ও বাতিলকরণ (Account Suspension and Termination)
নিম্নলিখিত যেকোনো কারণে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে:
- অবৈধ বা প্রতারণামূলক কার্যকলাপে সম্পৃক্ততা
- সাবস্ক্রিপশন ফি বকেয়া থাকা
- সার্ভার বা ডাটাবেসের নিরাপত্তা বিঘ্নিত করা
- সফটওয়্যার পুনর্বিক্রয়, রিব্র্যান্ডিং বা কোড কপি করার প্রচেষ্টা
- Cash Table প্রতিনিধি বা সাপোর্ট টিমের প্রতি অশোভন আচরণ
Cash Table কোনো অ্যাকাউন্ট বাতিলের কারণ ব্যাখ্যা করতে বাধ্য নয়। বাতিল হওয়া অ্যাকাউন্টের ডেটা বা সাবস্ক্রিপশন পুনরুদ্ধারের দাবি করা যাবে, তবে তা গ্রহণযোগ্য কিনা তা নির্ভর করবে Cash Table Team-এর উপর।
৭. কোম্পানির দায়বদ্ধতার সীমা (Limitation of Liability)
- সফটওয়্যার ব্যবহারে সৃষ্ট আর্থিক ক্ষতি, তথ্য হারানো, ব্যবসায়িক ক্ষতি বা তৃতীয় পক্ষের ক্ষতির জন্য Cash Table কোনোভাবেই দায়ী নয়।
- সফটওয়্যারটি “As Is” ভিত্তিতে সরবরাহ করা হয়; ব্যবহারকারী নিজ দায়িত্বে এটি ব্যবহার করবেন।
- ব্যবহারকারীর হার্ডওয়্যার, চার্জার বা ইন্টারনেট সমস্যার কারণে সৃষ্ট ক্ষতির জন্য Cash Table কোনো দায়ভার বহন করবে না।
- কোনো অবস্থাতেই কোম্পানির দায় ব্যবহারকারীর প্রদত্ত সাবস্ক্রিপশন ফি-র সীমার বেশি হবে না।
৮. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intellectual Property)
- এই ওয়েবসাইট ও সফটওয়্যারের সকল কোড, ডিজাইন, লোগো, ব্র্যান্ড নাম, আইকন, এবং ডকুমেন্টেশন Cash Table-এর মালিকানাধীন।
- পূর্বানুমতি ছাড়া কোনো কনটেন্ট, কোড, বা উপাদান কপি, পরিবর্তন, পুনঃপ্রকাশ বা পুনর্বিক্রয় করা যাবে না।
- এই শর্ত ভঙ্গ করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
৯. ডেটা সুরক্ষা ও গোপনীয়তা (Data Protection & Privacy)
- ব্যবহারকারীর সকল তথ্য নিরাপদ সার্ভারে সংরক্ষিত থাকে।
- ক্যাশ টেবিল শুধুমাত্র পরিষেবা উন্নয়ন, বিলিং এবং নিরাপত্তা যাচাইয়ের উদ্দেশ্যে ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে।
- কোনো অবস্থাতেই ব্যবহারকারীর তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করা হয় না।
- গোপনীয়তা সংক্রান্ত বিস্তারিত নীতিমালা Privacy Policy পৃষ্ঠায় উল্লেখিত।
১০. নীতিমালা পরিবর্তন
Cash Table যেকোনো সময় এই পরিষেবার শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। নীতিমালায় কোনো পরিবর্তন হলে পৃষ্ঠার শীর্ষে সর্বশেষ পরিবর্তনের তারিখ উল্লেখ থাকবে। সংশোধিত নীতিমালার নতুন সংস্করণ প্রকাশের সঙ্গে সঙ্গেই তা নতুন ও বিদ্যমান সকল ব্যবহারকারীর জন্য কার্যকর বলে গণ্য হবে।
১১. প্রযোজ্য আইন ও বিচারব্যবস্থা (Governing Law & Jurisdiction)
এই পরিষেবার শর্তাবলী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। যে কোনো বিরোধ বা আইনগত প্রশ্নের নিষ্পত্তি হবে মৌলভীবাজার জেলা আদালত-এর এখতিয়ারে।
১২. পরিষেবার শর্তাবলী সম্পর্কিত সম্মতি
আপনি আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার বা অন্য যেকোনো পরিষেবা ব্যবহার করলে তা এই পরিষেবার শর্তাবলীর প্রতি আপনার সম্মতি হিসেবে গণ্য হবে।
অর্থাৎ, আমাদের সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি এই নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মত হয়েছেন বলে ধরে নেওয়া হবে।
যদি আপনি এই নীতিমালা বা শর্তাবলীর সঙ্গে একমত না হন, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার বা পরিষেবা ব্যবহার করা থেকে বিরত থাকুন।
১৩. যোগাযোগ (Contact Information)
- 📧 info@cashtable.com
- 📞 01711-888212
- 🏢 কুসুমবাগ শপিং সিটি, মৌলভীবাজার-৩২০০, বাংলাদেশ